ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৭ জন নিহত

ময়মনসিংহের সদর উপজেলা আলালপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাস-সিএনজির সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।  তিনি বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। লাশ উদ্ধারের কাজ চলছে।'


পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

ads
ads
ads

Our Facebook Page

↑